বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনমত প্রতিফলন ঘটবে: আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পৃথিবীর ষাটোর্ধ্ব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। এটি নির্বাচনের একটি সুন্দর পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচন হলে প্রকৃতপক্ষে জনমতের প্রতিফলন ঘটবে। এটিতে নমিনেশন বাণিজ্য করার সুযোগ থাকবে না। কালো টাকার দৌরাত্ম কমে আসবে।

সোমবার (৩০ জুন) চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের দুইদিন ব্যাপী লিডারশিপ ট্রেনিংয়ের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, যারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে তারা ফ্যাসিবাদের পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়। যারা সুষ্ঠু নির্বাচন চায় তারা সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন প্রত্যাশা করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, কক্সবাজার জেলা আমির ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা নূর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলা আমির মাওলানা আবদুস সালাম আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৮ (বোয়ালখানী-চান্দগাঁও) আসনের প্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী আবদুল্লাহ ফারুক, খাগড়াছড়ির এমপি প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী, চট্টগ্রাম-১ আসনের পরিচালক অধ্যক্ষ নুরুন নবী ও কক্সবাজার-১ আসনের পরিচালক আকতার আহমদ।

সভাপতির বক্তব্যে এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শাহজাহান বলেন, নির্বাচনে বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ময়দানের জনশক্তিকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে। এখন থেকে প্রত্যেক আসনকে বিজয়ে ধারপ্রান্তে নিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটরি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের প্রার্থী ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের প্রার্থী এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি প্রার্থী শাহজাহান মঞ্জু, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, নগর কর্মপরিষদ হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, ডা. ছিদ্দিকুর রহমান প্রমুখ।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...