বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ার নতুন ওসি যুযুৎসু চাকমা

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তার স্থানে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমা ওইদিন রাতেই পটিয়া থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেছেন এবং পাশাপাশি তিনি পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোঃ আরিফুল ইসলাম।

ভারপ্রাপ্ত ওসি যুযুৎসু চাকমা গত বুধবার রাতে পটিয়া থানায় যোগদান করে নিয়মিত দায়িত্ব পালন করেন। অপরদিকে বিদায়ী ওসি জায়েদ নুর বুধবার রাতেই পটিয়া থানা ত্যাগ করেন। জানা যায়, পটিয়ার ওসি জায়েদ নুরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...