বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম শহরে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে বেড়েছে করোনা পরীক্ষাও। গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।

রোববার (৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের ৯টিতে ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরনে ১৬টি নমুনা পরীক্ষায় দুইজন, এপিক হেলথ কেয়ারে ৪৩টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত তিনজনের মধ্যে একজন উপজেলা এবং দুইজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। নিয়মিত মাস্ক ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...