বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মহেশখালীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালাগাজী পাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়ার মৃত নুরুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ জাহাঙ্গীর আলম প্রকাশ বাহাদুরকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মঞ্জুরুল হক বলেন, মহেশখালীতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে হোয়ানক থেকে শীর্ষ সন্ত্রাসী মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুরকে গ্রেপ্তার করা হয়।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...