Monday, 9 November, 2026

মীরসরাইয়ে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

প্রতিনিধি | মীরসরাই
চট্টগ্রামের মীরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান৷

সোমবার (৭ জুলাই) বিকাল ৩টা ২০ মিনিটে পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এই ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শী তাহমিদ খান জানান, আজ বিকালে একটি সিএনজিচালিত অটোরিকশা কলেজ রোডের মাথায় আসলে হঠাৎ ব্রেক করে। এসময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

বাবলু, চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...