বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়ে ঝুকিপূর্ণ বসবাস: টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা

এস এম জুবাইদ, পেকুয়া
‎কক্সবাজারের পেকুয়ায় টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে উপজেলার পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশংকায় রয়েছে স্থানীয়রা। ‎উজান থেকে নেমে আসা মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যে কোনো সময় উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেহেরনামা বাগগুজারা বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়ে পেকুয়ার আংশিক প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত থাকতে পারে। এ কারণে কক্সবাজারসহ পার্বত্য এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

‎এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ‎টানা বৃষ্টির কারণে উপজেলার নির্মাঞ্চলের গ্রামীণ সড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

‎কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

‎পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের শঙ্কায় বিশেষ সর্তকতা করতে বারবাকিয়া, টইটং ও শিলখালী ইউনিয়নে মাইকিং করা হয়েছে। জমিতে বৃষ্টির কারণে পানি বেড়ে গেলেও এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত রাখা হয়েছে।

জুবায়েদ, চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...