বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপে গৃহহীন ও ছিন্নমূলদের জন্য ৩৪০ ঘর হস্তান্তর করল নৌবাহিনী

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৬৮টি পাকা ব্যারাক হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (৭ জুলাই) স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৩৪০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাস করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এসব ব্যারাক হাউজগুলো নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী।

জানা যায়, প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুমের সুবিধা। নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউসগুলো নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে নৌবাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্ববীপ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে।

উলে­খ্য, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২৩৩টি প্রকল্পে মোট ৪৫৬০টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী।

এ সকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪ হাজার ১৬৫টি গৃহহীন পরিবার। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ও দেশের সেবায় অবদান রাখতে বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...