বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজ কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নিহত কামালের বাড়ির পেছনে একটি ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করে স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...