বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বেড়ানো শেষে হাসিমুখেই ফেরা রাতেই মর্মান্তিক পরিণতি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফাহিমা বেগম (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর মালেক মাঝির কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিমা নোয়াখালীর সল্যাঘটিয়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। তাদের বিয়ের বয়স এক বছরও হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার দুপুরে ভাইয়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন ফাহিমা। সন্ধ্যায় হাসিমুখেই বাসায় ফেরেন তিনি। কিন্তু রাতেই ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। তার এমন মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা প্রশ্ন আর কৌতূহল।

চরপাথরঘাটা ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মেয়েটি স্বাভাবিক ছিল। হঠাৎ কেন এমন করলো বুঝতে পারছি না।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...