Monday, 9 November, 2026

পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান, অভিযানে ৫১২টি সিলিন্ডার জব্দ

চট্টগ্রামের পটিয়ায় অবৈধ একটি গ্যাস ফিলিং কারখানার সন্ধান মিলেছে। অবৈধভাবে মজুদ করা এ কারখানা থেকে ৫১২টি গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) ভোররাতে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ার একটি কারখানা থেকে সেনাবাহিনীর পটিয়ার টিম অভিযান চালায়। তবে কাউকে গ্রেফতার করতে না পারলেও অবৈধ গ্যাস ফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় থানা পুলিশও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিতে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করেন। সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল জব্দ করে।

অভিযানের সময় পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। গ্যাসের সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিং করার হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। কারখানার মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছে।

পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এসময় থানা পুলিশও উপস্থিত ছিলেন।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...