বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে নগরের হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। বিকেল পৌনে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার কামরুল ইসলাম

হালিশহর থানার উপপরিদর্শক ইমন দত্ত  চট্টলা২৪কে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমাদের একটি দল ও ফায়ার সার্ভিস সেখানে আছে। বিস্তারিত পরে জানানো যাবে।

নালায় পড়ে মৃত্যু চট্টগ্রাম নগরে এবারই প্রথম নয়। গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন।

সবশেষ নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর চলতি বছরের ১৯ এপ্রিল সকাল ১০টার দিকে নগরের চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ থাকা শিশু সেহরিশের নিথর দেহ। আগের দিন রাত আটটার দিকে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে যায় সে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...