বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বৈঠকের মধ্যে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

প্রতিনিধি | মিরসরাই
মিরসরাইয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৈঠকের মধ্যে ভাগনের ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগনে শাহীন আলম পলাতক। অভিযুক্ত শাহীন একই বাড়ির মো. হালিমের ছেলে। নিহত হারুনের দুই সন্তান রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, আমার চাচাতো ভাই হারুন ও তার বোন শাহানার সঙ্গে জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠকে বসেছি। বৈঠকে বোন-ভাগিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগিনাকে মামা চড় দেন। এরপর ভাগিনা ঘরে গিয়ে ছুরি এনে কিছু বুঝে উঠার আগেই মামার বুকে আঘাত করেন। এরপর আমরা তাকে দ্রুত মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান বলেন, ভিকটিমকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তিনি হাসপাতালের আসার আগেই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে।

বাবলু, চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...