কোটি কোটি টাকা আত্মসাতসহ দুই অভিযোগ যাচাই-বাছাই করতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতিতে যাচ্ছে সমবায় অধিদপ্তরের অনুসন্ধান টিম।
বুধবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নান।
তিনি বলেন, ইঞ্জিনিয়ার হোসেন আহমেদ নামে একজন বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ জুন একটি চিঠির মাধ্যমে এই পরিদর্শনের তথ্য জানানো হয়েছিল। যেসব অভিযোগ উঠেছে তা কতটুকু সত্য সেগুলো যাচাই-বাছাই করার জন্য একটি অনুসন্ধান টিম বৃহস্পতিবার সকাল দশটায় সমিতি কার্যালয়ে যাবেন। এছাড়া শাহিনুর সুলতানা নামে একজন সমিতিটির নামে আরো একটি অভিযোগ করেছিলেন তার সেই অভিযোগ অনুসন্ধান করতে দুপুর বারোটায় এই অনুসন্ধান টিম কাজ করবে।
চৌধুরী, চট্টলা২৪

