Monday, 9 November, 2026

রাউজানে বস্তায় মিলল পরিত্যক্ত পাইপগান

চট্টগ্রামের রাউজান থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একনলা পাইপগান উদ্ধার করেছে র‌্যাব-৭। গত ৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়ার পালোয়ান পাড়া এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) র‌্যাব-৭ তাদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় রাস্তার পাশে ঝোপঝাড় থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি পাওয়া যায়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...