বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারে পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছেন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে।

এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

গত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর জিপিএ- ৫ এর সংখ্যা কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩ হাজার ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...