Monday, 9 November, 2026

সরকারের সিদ্ধান্তে একযোগে অবসরে ১৮ বিচারক

চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বিকাশ কুমার সাহাসহ ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

অবসরে পাঠানোর কারণ হিসাবে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা’ মোতাবেক “জনস্বার্থে” তাদের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত তেসরা জুলাই আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টে তাদেরকে অবসরে পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিলো। সুপ্রিম কোর্ট আজ তা অনুমোদন করে আইন ও বিচার বিভাগে পাঠিয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...