বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজি রোধে বাঁশি ও লাঠি রাখার নির্দেশ ব্যবসায়ী নেতাদের

সন্ত্রাস ও চাঁদাবাজ রোধে নরসিংদীতে প্রতিষ্ঠানে বাঁশি ও লাঠি রাখার নির্দেশ দিয়েছেন নরসিংদীর বড় বাজার এলাকার ব্যবসায়ী নেতারা। এসময় এলাকার চিহিৃত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই দিনের আল্টিমেটাম দেন ব্যবসায়ীরা।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় বড় বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এসময় দোকান বন্ধ রেখে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময় বড় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। যদি দুইদিনের মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি বাঁশি ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের ব্যবসায়ীরা।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...