বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে এমপি নদভীর পিএস রাসেল উদ্দীন আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও এমপি নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...