বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এসএসসি’তে তিন বিভাগেই শীর্ষে নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম, বোর্ডে ৬ষ্ঠ অবস্থান

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম। মানবিক বিভাগে ১৩০০ নম্বরের মধ্যে ১২২৮ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ নম্বরসহ প্রথম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষার্থী সামিয়া হোসাইন সিমিম।

শুধু মানবিক বিভাগই নয়, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শীর্ষস্থান দখল করেছে। বিজ্ঞান বিভাগে জাকিয়া ইমু ও আয়েশা সিদ্দিকা যথাক্রমে ১২৬৯ নম্বর পেয়ে বোর্ডে ৬ষ্ঠ ও ৭ম স্থান এবং মাহিয়া সুলতানা মাঈশা ১২৬২ নম্বর পেয়ে ২৩তম স্থান অর্জন করেছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে ইশতিয়াক আহমেদ চৌধুরী ১১৯৮ নম্বর পেয়ে বোর্ডে ১৮তম স্থান অধিকার করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে প্রতিষ্ঠানটি বোর্ডে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।

এমন গৌরবজনক ফলাফলের পেছনে ছিলো প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ শিক্ষকদের নিরলস পরিশ্রম, নিয়মিত পাঠদানের পাশাপাশি অতিরিক্ত সহায়তামূলক ক্লাস, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন, শিক্ষার্থীদের মনোযোগ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা। অধ্যক্ষের দূরদর্শী নেতৃত্ব, সহকারী প্রধান শিক্ষকের নিষ্ঠা ও শ্রেণি শিক্ষকদের যুগোপযোগী পাঠদান এই সফলতাকে আরও দৃঢ় করেছে।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৬,৫৪৫ শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি শুধুমাত্র শিক্ষাগত উৎকর্ষ নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ শিক্ষা দিতেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...