বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে সাংবাদিক গ্রেপ্তার, ‘সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে’

চট্টগ্রামের বাঁশখালীতে জোবাইরুল ইসলাম নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের বাঁশখালী উপজেলা প্রতিনিধি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছিলেন ছাত্রলীগের সক্রিয়কর্মী।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের ফকির মিয়ার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে চট্টলা২৪কে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

গ্রেপ্তার জুবাইরুল ইসলাম (৩৫) চাম্বল ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৮ আগস্ট চাম্বল বাজারে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, সংঘর্ষ ও চাম্বল জেনারেল হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় জুবাইর ১৪ নম্বর আসামি। এছাড়া পৃথক আরেকটি মামলায় তার নাম ৪০ নম্বর আসামি হিসেবেও উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, জুবাইর সাবেক সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক জোবাইরুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ’-এর সক্রিয় কর্মী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জুবাইরের অবস্থান শনাক্ত করে তার বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর রোববার (২০ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...