বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজির আধিপত্য নিয়ে চট্টগ্রামে দুপক্ষের গোলাগুলি

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে দুই দল যুবকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মৌলভী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মৌলভী পুকুরপাড় এলাকায় ‘সন্ত্রাসী’ ইসমাইল হোসেন ওরফে টেম্পো ও শহীদুল ইসলামের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এক প্রশ্নের উত্তরে আমিরুল ইসলাম বলেন, কত রাউন্ড গুলি হয়েছে, তা এখন বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত দুই পক্ষকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারে অভিযান চলছে।

ইসমাইলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদক মামলাসহ ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শহীদুলের বিরুদ্ধেও রয়েছে ১৬টি মামলা।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম ওরফে বুইশ্যা দুজনই পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দলনেতা হিসেবে এলাকায় পরিচিত। দুজনই সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে আবার অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এলাকায় চাঁদাবাজির দখল নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে দুই গ্রুপের সদস্যরা।

পুলিশ জানায়, ইসমাইল চান্দগাঁও থানার ফরিদাপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে। ২০২৩ সালের ১ ডিসেম্বর চান্দগাঁও এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু। পরে জামিনে মুক্তি পায়। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী একসময় বাবার সঙ্গে টেম্পু চালাত। এ কারণে পরিচিতি পায় টেম্পু হিসেবে। টেম্পু বাহিনী নামে রয়েছে তার বিশাল সন্ত্রাসী দল।

এদিকে গত বছরের ৯ নভেম্বর নগরীর চান্দগাঁও থানার পাশেই ওয়াসিফ মোটরস নামে একটি দোকানে চাঁদা না পেয়ে সহযোগীদের নিয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী শহিদুল ইসলাম বুইশ্যা। ভুক্তভোগী দোকানি মারুফ থানায় কোনো অভিযোগ না দিলেও গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...