বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী আর নেই, বাদে এশা জানাজা

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রখ্যাত সুফিসাধক, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

আজ (বুধবার) বাদে নামাজে এশা চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে দরবার সূত্রে জানা গেছে।

ডা. সৈয়দ দিদারুল হক ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। ইতোমধ্যে তাঁর তিন ভাই ইন্তেকাল করেছেন। বর্তমানে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ও সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী জীবিত রয়েছেন।

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী শুধু সুফিসাধক নন, তিনি ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠকও।

তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সভাপতি এবং শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তরীক্বতের শিক্ষা ও আদর্শ প্রচারে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত ওয়াজ-মাহফিলে অংশগ্রহণ করতেন এবং মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাঁর লক্ষ লক্ষ আশেক ও ভক্ত দেশ-বিদেশে ছড়িয়ে আছেন।

ডা. দিদারুল হকের ইন্তেকালের খবরে ফটিকছড়িসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দরবার শরীফ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকানে মাইজভাণ্ডারীর অনুসারীরা জানাজায় অংশ নিতে দরবারে রওনা হয়েছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...