বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কর্নফুলীতে নিজের ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মহিউদ্দিন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক পিতার নির্মম অপরাধে স্তম্ভিত গোটা এলাকা। নিজের ১১ বছর বয়সী স্কুলপড়ুয়া কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. মহিউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালতের দাখিলকৃত অভিযোগপত্র থেকে জানা গেছে, গত ২৫ মে সকাল ১১টার দিকে কর্ণফুলী থানার অধীন চরলক্ষ্যার কালা মিয়া সারাং বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে।

ওই দিন মা শাবনুর আক্তার (৪১) পারিবারিক ঋণের সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে প্রতিবেশীর বাড়ি যান। এই সুযোগে মহিউদ্দিন চকলেট ও চিপস হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর মা শাবনুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। এরপর ৭ জুলাই তিনি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এ সরাসরি অভিযোগ দায়ের করেন।

বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূইয়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি গৃহীত হয়। আদালতের নির্দেশে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

জানা গেছে, মহিউদ্দিন ২০০৩ সালে শাবনুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তবে ৭ বছর আগে তিনি পারভীন আক্তার নামে আরেক নারীকে বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। আশঙ্কাজনক তথ্য হলো, ২ বছর আগে তিনি তার দ্বিতীয় কন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী মহিউদ্দিনকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও নিয়মিত স্ত্রী ও সন্তানদের উপর শারীরিক নির্যাতন চালাতেন বলে জানান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...