বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান দুর্ঘটনার একদিন পার হয়ে গেলেও বাতাসে এখনো পোড়া গন্ধ। গতকাল মঙ্গলবার সকালে ভবনটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের আধা ছেঁড়া খাতা, আধ পোড়া স্কুল ব্যাগ, পোড়া চেয়ার এবং কংক্রিটের জঞ্জাল।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ঢাকা ইউনাইটেড হাসপাতালে দুজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় আইএসপিআর। নিহতদের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে, একজন ঢাকা মেডিকেলে, ১৬ জন ঢাকা সিএমএইচে, দুজন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে, একজন উত্তরা আধুনিক হসপিটালে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...