বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চোখের জলে শেষ বিদায় উক্য চিং মারমার

আত্মীয়স্বজন, এলাকাবাসী ও পিতামাতার চোখের জল আর ভালোবাসা দিয়ে শেষ বিদায় জানানো হলো ঢাকার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত হওয়া ছাত্র রাঙামাটির সন্তান উক্য চিং মারমাকে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টায় রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

এর আগে, সকাল থেকেই চলে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আচার ও শেষকৃত্যানুষ্ঠান। যেখানে উক্য মারমাকে শেষ বিদায় জানাতে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন, এলাকাবাসী ছুটে আসেন। স্মৃতিচারণ করে তার জন্য সকলে প্রার্থনা সভা করেন।

এদিকে উক্য মারমার পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার রাতে ছুটে আসেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব রুদ্র। এসময় তিনি বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা গভীর শোক প্রকাশ করছি।

একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন পিতা উসাইমং মারমা ও তেজিপ্রু মারমা। তারা কোনোভাবেই ছেলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছিলেন না। বারবার ছেলের কথা স্মরণ করে মূর্ছা যাচ্ছিলেন। বিদায়বেলায় ছেলের জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন তারা।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিল রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিল।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...