চট্টগ্রামের বন্দর আসনের ( চট্টগ্রাম ১১) সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এমএ লতিফ কারাগারের বাথরুমে পড়ে আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আহত লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
কারাগার সুত্র জানিয়েছে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮ টার দিকে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন , কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এমএ লতিফ বাথরুমে হঠাৎ পড়ে আহত হন। এছাড়াও নাক দিয়ে কিছুটা রক্ত ঝরেছে। আগেই হার্টে বাইপাস সার্জারি ছিলো। এ জন্য কারাগারের ডাক্তারের চমেকে পাঠিয়েছেন।’
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লতিফের উপর হামলার গুজব ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে মন্জুর বলেন, ‘কারাগারের ভেতর কেউ সাবেক এমপিকে হামলা করেনি। এটি গুজব। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।’
গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে চট্টগ্রাম নগরের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

