Monday, 9 November, 2026

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাতে নাহিদ ইসলাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।

সোমবার (২৮ জুলাই) মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী। জানা গেছে, গতকাল জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তারা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির আহ্বায়ক জানিয়েছেন।

মাজার জিয়ারত শেষে ভাসানীর মাজার চত্বরের দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, মওলানা ভাসানী কৃষক-শ্রমিক মেহনতী মানুষের জন্য দেশ গড়তে চেয়েছিলেন। তিনি ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। মওলানা ভাসানী বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পরিচিত করিয়েছেন। তিনি ছিলেন রবুবিয়াতের প্রবক্তা। ভাসানী ছিলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক।

নাহিদ আরও বলেন, মওলানা ভাসানী যে রাজনীতি করেছেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে এনসিপি তারই পথ অনুসরণ করে ভবিষ্যতে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি টাঙ্গাইল পৌঁছে তার মাজারে আসা প্রথম দায়িত্ব মনে করেছি। এ জন্য মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হলো।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...