বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক পৌর কাউন্সিলর (সংরক্ষিত) শাহেনা আকতার পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের দল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেত্রী শাহেনা আকতার পাখি কক্সবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার এজহারভুক্ত আসামী। তাই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে বাসায় অবস্থান খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের দল বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

থানার প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...