বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিটি কলেজের অধ্যক্ষ সুদীপাকে বদলি করে নতুন পদায়ন

অধ্যক্ষ সুদীপা দত্তকে বদলি করে নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে। এখন সিটি কলেজের নতুন অধ্যক্ষ হলেন সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় একই দিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে গাছবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শেফায়েত হোসেন ও নোয়াখালী সরকারি মুজিব কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মিনারুল ইসলামকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...