বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চবি নাট্যকলা বিভাগের ‘হবু’ দুই শিক্ষকের ডোপ টেস্টে গাঁজার প্রমাণ, নিয়োগ স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের ‘হবু’ দুই শিক্ষকের ডোপ টেস্ট পজিটিভ এসেছে। তাদের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে।

দুই প্রার্থী হলেন- গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ডোপ টেস্ট করালে এ ফলাফল আসে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

তিনি বলেন, গত ৪ আগস্ট গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের ফলাফল পজিটিভ এসেছে। আমরা সেখানে গাঁজা জাতীয় মাদক পেয়েছি।

জানা গেছে, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপগুলো অতিক্রম করার চূড়ান্ত পর্যায়ে গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর যে কোন নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, আমরা তাদেরকে কোনভাবেই নিয়োগ প্রদান করবো না।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...