বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমান ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। তবে তফশিলের আগে না পরে ফিরছেন, সে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার বিকালে সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে চলতি বছরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...