বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যানজটে নাকাল হাটহাজারী

নগরমুখী উত্তর চট্টগ্রামের নিয়মিত যাত্রীদের এক ভোগান্তির নাম হাটহাজারী। হাটহাজারী উপজেলায় প্রবেশ করতেই মুখোমুখি হতে হয় অসহনীয় যানজটের । জটের মধ্যে চালক কিংবা যাত্রীর মনে হবে জন্ম-জন্মান্তর ধরেই লেগে আছে এই যানজট।

হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু হয়ে আল্লামা শেরে বাংলা (রাঃ) এর মাজার পর্যন্ত দীর্ঘ হয় এই জট। নিত্যদিনের এই তীব্র যানজট আর হর্ণের উচ্চ-আওয়াজে যাত্রী ও স্থানীয়দের ভোগান্তির অন্ত নেই।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, ব্যাটারি চালিত অটো রিক্সা ও সিএনজি চালিত অটোরিকশাগুলোর অবৈধ পার্কিং এই যানজট সৃষ্টির মূল কারণ। এতে করে সম্মুখে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও বাসস্ট্যান্ড মোড়ে রাস্তা ঘেঁষেই বাস ও সিএনজিচালিত গাড়িগুলোর যাত্রী ওঠানামা করতে সময় লেগে যায়, এতেও যানজট সৃষ্টি হয়।
অন্যদিকে মহাসড়কের সাথে লাগোয়া হাটহাজারী কাঁচারি সড়কের অতিরিক্ত যান চলাচলও জটের অন্যতম কারণ বলছেন স্থানীয়রা।
হাটহাজারী মডেল থানার উত্তর – দক্ষিন দুই পাশেই নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে দখলকৃত দোকানপাটও এই যানজটকে তীব্রতর করে তুলেছে।
অনেকের অভিযোগ দায়িত্বরত ট্রাফিক পুলিশ জট নিয়ে দায়িত্বের চেয়ে বেশী ব্যস্ত সিএনজিচালিত অটোরিকশার টোকেন বানিজ্য নিয়ে।

ফটিকছড়ির নিয়মিত এম্বুলেন্স চালক সজিব জানান এই জট আমাদের জন্য অভিশাপ।
‘চট্টগ্রাম মেডিকেলে যেতে গিয়ে জটের জন্য সঠিক সময়ে পৌঁছাতে না পেরে অনেক মুমুর্ষ রোগীর মৃত্যু হয়েছে। হাটহাজারীর এই জটে নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট নষ্ট হয় ।’

এছাড়াও নিয়মিত যানজটে কালক্ষেপণের পাশাপাশি হচ্ছে শব্দ দুষণ। হর্ণের আওয়াজ নষ্ট করছে শ্রবণ ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৭০ ডেসিবল পর্যন্ত শব্দ সহ্য ক্ষমতা রয়েছে। যদিও এই জটে শব্দ দুষণ হয় ১০০-১১৫ ডেসিবল। এতে একজন মানুষের শ্রবণশক্তি ক্রমশ হ্রাস পাওয়ার ঝুঁকি থাকে ।

দৈনিক কমপক্ষে ৫০ হাজার গাড়ি ও দেড় লক্ষাধিক যাত্রীর চলাচলের এই ভোগান্তি ও আর্তনাদ উপরমহলের দৃষ্টিগোচর হলেও নেয়নি কোন স্থায়ী পদক্ষেপ।
প্রায় তিন বছর আগেও চার উপজেলার সমন্বয়ে হাটহাজারীতে প্রাক্তন জেলা প্রশাসক যানজট নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেন, ২বছর কেটে গেলেও তার ছিটেফোঁটাও দৃশ্যমান হয়নি।

জেলা প্রশাসক ফরিদা খানম জানান,
‘ ইউএনও ও ওসির সাথে কথা বলে আমরা এই
বিষয়ে পদক্ষেপ নেবো। তাছাড়া এই আমাকে এই দুর্ভোগের কথা আগে কেউ জানাননি, আপনিই কেবল জানালেন’।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...