বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম উপকূলে ট্রলার ডুবিতে নিখোঁজ আটজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে কর্ণফুলী নদীর মোহনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ হয়। তিনদিন ধরে নিখোঁজ থাকার পর আজ শনিবার সন্ধ্যায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

গত বৃহস্পতিবার ট্রলারটি গভীর সমুদ্রে আরেকটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলেও ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার সকালে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ।

ওসি জানান, ট্রলারটিতে মোট ১৯ জেলে ছিলেন। দুর্ঘটনার পর শুক্রবার ১১ জনকে আরেকটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে।

পতেঙ্গার স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে- আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, বৃহস্পতিবার সকালে ফিশারিঘাট থেকে ট্রলারটি গভীর সাগরে যায়। দুপুরে দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের পরিবারের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...