বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পূজামণ্ডপের অনুষ্ঠানে ‘ইসলামী সংগীত’ : রাতেই মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের জে এম সেন হল পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ‘ইসলামী সংগীত’ গাওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতেই মামলা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পরপরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পুলিশ জানায়নি।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইনে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...