বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু, আহত ১

| প্রতিনিধি, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের ফটিকছড়িতে আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সৈয়দ মো. তারেকুল ইসলাম (২৮) নামে এক যুবক মারা গেছে। তিনি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে আরো এক যুবক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ফটিকছড়ির কাটিরহাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারেক গেল এক বছর আগে একই উপজেলার বগাবিলি থেকে বিয়ে করেছিলেন। মোটরসাইকেল যোগে তার স্ত্রীর ভাই সাইফুলসহ দুজনে ফটিকছড়ি হেয়াকো এলাকায় যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে। যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তারেকের মৃত্যু হয়। পরিবারে দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট সন্তান। পেশায় ব্যবসায়ী ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...