বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, মাঠ ও রাস্তায় ছুরি-লাঠি নিয়ে হামলা, গুরুতর আহত ৫

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ৭ নম্বর ওয়ার্ডের মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এই সংঘর্ষে মাঠ ও রাস্তায় ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে স্হানীয় একজন জানায়, এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে একাধিক দল অংশ নেয়। স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ ও শাহাবুদ্দিন নামের দুই ব্যক্তি, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, তারাও একটি দল গঠন করে টুর্নামেন্টে অংশ নেন। তাদের টিমের আগের প্রতিটি খেলাতেই মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন গণ্ডগোলের ঘটনা ঘটে।

আজকের খেলায় মাহফুজ ও শাহাবুদ্দিনের দল জয়লাভ করলেও ম্যাচ চলাকালীন দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা দেখা দেয়। খেলা শেষে সেই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। প্রথম দফায় মাঠেই বিপক্ষ দলের খেলোয়াড়দের উপর হামলা চালানো হয়।

পরে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার সময় শান্তির হাট মোড় এলাকায় মাহফুজ-শাহাবুদ্দিনের নেতৃত্বে ছুরি ও লাঠিসোটা নিয়ে আবারও তাদের উপর হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দীপ থানার তদন্ত কর্মকর্তা জুয়েল হোসেন চট্টলা২৪- কে জানায়, এতে ৫ জন গুরুতর আহত হন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...