Monday, 9 November, 2026

প্রাইভেটকারের ওপর সিমেন্টবোঝাই লরি উল্টে একই পরিবারের চারজন নিহত

কুমিল্লায় সিমেন্টবোঝাই লরির নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও তিন যাত্রী।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন নিহত আবুল হাশেম।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে উদ্ধারকারী কনস্টেবল সাইফুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টোপথে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের পেছনে থাকা প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার আরোহী নিহত হন। এছাড়া সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেস্ক/এমএইচ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...