Monday, 9 November, 2026

ষড়যন্ত্র কাজে আসবে না, নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষ্যে নয়, সারাবছরই যেন কোনো ধরনের অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। আজও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।’

নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধরনের প্রবণতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না—এমন বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘এখন দেশ স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারে। জনগণই মূল ফ্যাক্টর। যখন জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এসব নিয়ে কোনো সমস্যা হবে না।’

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকার জনগণও অত্যন্ত সচেতন। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।’

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...