বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে বসুন্ধরার এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে আগুন লেগেছে।
শনিবার দিবাগত রাত ১টায় জাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে।
‘বি-এলপিজি সোফিয়া’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে অবস্থান করছিলো। রাত ১টার দিকে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুনের কারন কিংবা হতাহতের তথ্য জানাতে পারেনি। তবে জাহাজটিতে এক ইন্দোনেশিয়ান চিফ অফিসার ছিল বলে জানা গেছে।

