বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে মধ্যরাতের আগুনে প্রাণ গেল ১ নারীর, শিশুসহ দগ্ধ আরও চার

চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গীতা রানি ঘোষ (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহরা এলাকায় মল্লর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

দগ্ধদের মধ্যে আছেন নিহত গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তাঁর স্ত্রী কনা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শশী ঘোষকে সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। পরে বিপ্লব ঘোষ ও কনা ঘোষকেও ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা উত্তম দাশ বলেন, ‘আগুন লাগার পর ঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পাই। আমরা দরজা ভাঙার চেষ্টা করি, কিন্তু তীব্র তাপ আর ধোঁয়ার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে সবাইকে উদ্ধার করে।’

কালুরঘাট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফখরু উদ্দীন বলেন, ‘আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...