Monday, 9 November, 2026

সৌদি আরবে ভবনে কাজের সময় গ্লাস ভেঙে মাথায় আঘাত, সাতকানিয়ার যুবকের মৃত্যু

সৌদি আরবে বিল্ডিং এ কাজ করতে গিয়ে মাথায় গ্লাস ভেঙে পড়ে সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সৌদি আরব সময় আনুমানিক ৩ টার সময় দাম্মাম শহরে এ ঘটনা ঘটেছে।

নিহত প্রবাসী যুবকের নাম মোহাম্মদ ওমর ফারুক (২৬)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল‍্য বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।

নিহত সৌদি প্রবাসী ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদত হোসেন জানান, গত এক বছর আগে ওমর সৌদি আরব যান। সোমবার রাতে বাড়িতে খবর আসল ওমর নিজ কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত কাঁচ তার মাথার উপর পড়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু শোকে আমরা খুবই ভারাক্রান্ত। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তার মরদেহ কি করা হবে তা জানানো হবে।

উপজলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া সৌদি আরবে নিজ কর্মস্থলে দুর্ঘটনার স্বীকার হয়ে তাহার এলাকার ওমর নামের এক ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দু:খজনক।ছেলেটির মৃত্যুর খবরটি তিনি একটু আগে পেয়েছেন বলে জানান।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...