বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন (৩০)কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানার পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত মো. সিরাজুল ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা রয়েছে (এফআইআর নং-৭, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৪; জি.আর. নং-২৫৪)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরেই দেলোয়ার হোসেনের নানা কর্মকাণ্ড তাদের নজরদারিতে ছিল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, সাতকানিয়া সরকারি কলেজে সাবেক ছাত্রলীগ দেলোয়ার হোসেন এক সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টাসহ, কৃষিজমি থেকে মাটি উত্তোলন, সরকারি জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ করে তিনি নিজেকে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে উপস্থাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাকে মামলার ভিত্তিতে গ্রেফতার করেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...