বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে মোছাম্মৎ আরফি (১৯) নামের এ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামী মো: রিজুয়ান (৩০) কে। সে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র রিজুয়ানের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো। স্থানীয়দের দাবি আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।

চন্দনাইশ থানার এসআই মো. নুর আমজাদ জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে স্বামী রিদোয়ানকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।’

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...