বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দেওয়ায় আপনার প্রতি কৃতজ্ঞ : ঢাবি ভিসিকে সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সারজিস এ কথা বলেন।

তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।

অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না।’ 

তিনি লেখেন, ‘আপনি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...