বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের কোপে ব্যবসায়ী খুন

চট্টগ্রামের লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের কোপে শাহ আলম সওদাগর (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সওদাগর ওই এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে এবং আধুনগর বাজারের লেপ-তোষক দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে যাওয়ার পথে শাহ আলম সওদাগর রাস্তার ওপর চাচাতো ভাই শাহনেওয়াজ লাভলুকে বালির বস্তা ফেলতে দেখেন। এ সময় তিনি বাধা দিলে লাভলু ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া বলেন, ‘শাহ আলম নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আনা হয়। তার মাথায় কোপের আঘাতে মগজ বের হয়ে যায়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...