সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, বাবা-মেয়ে নিহত

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে প্রাইভেটকার। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এসে আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান।

আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত এবং আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছিলেন। তারা চট্টগ্রামের ফয় স লেক ও কক্সবাজার যাওয়ার কথা ছিল। পথে মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থল বাবা-মেয়ে নিহত এবং চারজন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

গুলশান কার্যালয়ে সরোয়ার আলমগীর, দেখা করলেন তারেক রহমানের সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর...

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন...

মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই...

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক...