Monday, 9 November, 2026

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর…

যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগরীর হালিশহর থানায় মামলা করেন স্ত্রী ফরিদা ইয়াছমিন। এ ঘটনায় স্বামী এজাজুল বারী চৌধুরীকে আটক করেছে পুলিশ।

হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী বলেন, ২০২১ সালের ১৯ ফ্রেব্রুয়ারি বিয়ে হয় আমাদের। ওমর বিন এজাজ নামে তিন বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান আছে আমাদের। বিয়ের কয়েক বছর পর প্রাইভেটকার কেনার জন্য টাকা দিতে চাপাচাপি শুরু করেন বারী। বিভিন্ন সময়ে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। যৌতুকের টাকা দিতে না পারায় চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাত ১১টায় আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি।

এরপর থেকে আমার স্বামী আমাদের কোনো খোঁজ-খবর নেননি। আমরা পারিবারিক ও সামাজিকভাবে এ সমস্যা সমাধানে ব্যর্থ হই। চলতি বছরের ১ জানুয়ারি স্বামী আমার বাবার বাড়ি সীতাকুণ্ডে এসে যৌতুকের জন্য ১০ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি-ধমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন।

একপর্যায়ে তিনি চলে যান। পরে আমার ছেলের শারীরিক অসুস্থার খবর পেয়ে আমাকে ও ছেলেকে নিয়ে নগরীর ভাড়া বাসায় যেতে বলেন। তার কথা মতো বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার সময় আমি ছেলেকে নিয়ে সেখানে যাই। পরে তিনি যৌতুকের টাকার জন্য আবার চাপাচাপি শুরু করলে আমি দিতে পারব না জানালে আমাকে এলাপাতাড়ি কিল, ঘুষি দিয়ে আহত করেন। আমি কোনো রকমে পালিয়ে রক্ষা পেয়ে চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যাই।

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক মো. সবুজ বলেন, ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা করেন। একই দিন রাত ১১টার সময় বসুন্ধরা আবাসিকের ৪নং রোডের ৪নং লেইনের মঞ্জুর ভিলা ভাড়া বাসার সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে।

হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক স্বপন কুমার বলেন, আটক এজাজুল বারী চৌধুরীকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...