বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বিভিন্ন অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লেমসীখালি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনী জানায়, নিয়মিত অপরাধ দমন, অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি বাড়ির পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এক নলা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি ও চারটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...