বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারার সাবেক নারী চেয়ারম্যানের ছেলে আকতার গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনী মেম্বারের ছেলে আক্তার হোসেন প্রকাশ আকতার (৪১)-কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী থানাধীন বৈরাগ ২ নম্বর ওয়ার্ড উত্তর বন্দর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

এ-সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে আকতার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...