বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মায়ানমারে পাচারের সময় বিপুল পণ্যসহ ১১ জন আটক করেছে নৌবাহিনী

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্য ও একটি বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রবিবার রাতে বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী জানায়, সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে টহল চলাকালে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে। জাহাজটি কাছে যেতেই বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করা হয় ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটি। এতে থাকা ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

পরে বোটটি তল্লাশি করে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, আড়াই হাজার কেজি ময়দা, আড়াই হাজার কেজি মসুর ডাল, ১৪ হাজার ৪০০ পিস কোমল পানীয়, ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, তিনটি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল।

আটককৃত পাচারকারী, বোট ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...